Sitare Zameen Par: ট্রেলার বেরনোর পরই কী হচ্ছে!

Sitare Zameen Par (সিতারে জমিন পর) সিনেমার ট্রেলার প্রকাশ হতেই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটছে। ইন্টারনেট দুনিয়ায় এনিয়ে হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা এই সিনেমা বয়কটের আহ্বান করছেন!

গত মঙ্গলবারই আমির খান (Aamir Khan) সিনেমা এর সিতারে জমিন পার’ (Sitare Zameen Par) এর ৩:২৯ মিনিটের ট্রেলার মুক্তি পেয়েছে। এরপরই সিনেমাটির ট্রেলার (Sitaare Zameen Par Trailer) নেটিজেনদের একাংশ বয়কটের ডাক দিয়েছেন।

তবে এখনই এই সিনেমা মুক্তির তারিখ (Sitaare Zameen Par Release Date) তারিখ জানান হয়েছে। চলতি বছর ২০ জুন এই চলচ্চিত্রটি সিনেমা হলে দেখা যেতে পারে। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পার’ এর সিক্যুয়েল এই সিনেমা নিয়ে সকল সিনেমাপ্রেমীদের মধ্যে অত্যন্ত প্রত্যাশা ছিল।

দেশে সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অনেক বলিউড তারকা প্রকাশ্যে ভারতকে সমর্থন করেছিলেন। বেশ কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেতা আবার নিরপেক্ষ থেকেছেন।

আরো পড়ুন: UPSC New Chairman: কবে দায়িত্ব নিচ্ছেন তিনি

এই অবস্থান অনেক সিনেমাপ্রেমী ভারতীয়দের অসন্তুষ্ট করেছে। সে কারণেই আমির খানের এই সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিচ্ছেন অনেকে।

২০২২ সালে আমির খানের লাল সিং চাড্ডা এমনই প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল। সিতারে জমিন পার এর প্রতি প্রতিক্রিয়া বিভিন্ন, ব্যবহারকারীরা বিভিন্নভাবে
অসন্তোষ প্রকাশ করেছেন।

একজন সামাজিক মাধ্যমে পোস্টার দিয়ে এক্সে লিখেছেন, “আমরা তুরস্ক এবং আজারবাইজানের বয়কটকে সমর্থন করছি। এখন ‘সিতারে জমিন পার’ (Sitaare Zameen Par) বয়কট করার সময় এসেছে। বলিউড পাকিস্তানি ভক্তদের হৃদয়ে আঘাত করতে চায় না। আমরা কোনও অভিনেতা এবং অভিনেত্রী বা চলচ্চিত্রকে সমর্থন করি না।’

আরেকজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, ‘দেশ আগে। তাই, সিতারে জমিন পর এবং বলিউড
বয়কট করুন।’ নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও, কিছু মানুষ সিনেমা নিয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। রিতেশ দেশমুখ টুইট করেছেন, ‘ব্লকবাস্টার।’

একজন এক্স ব্যবহারকারীর পোস্টটি রিটুইট করে লিখেছেন, ‘ব্যতিক্রমী ট্রেলার, সিতারে জমিন পর।’ এই সিনেমায় আমির খান, জেনিলিয়া ডিসুজা সহ আরও একঝাঁক দক্ষ অভিনেতা ও অভিনেত্রী (Cast Of Sitaare Zameen Par) অভিনয় করেছেন।

সিতারে জমিন পর (Sitaare Zameen Par) সিনেমায় আমির খান একজন বাস্কেটবল
কোচের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের একটি দলকে প্রশিক্ষণ দেন। সিনেমাটি কোচ এবং তাঁর তরুণ দলের মধ্যে সংযোগের উপর আলোকপাত করেছে।

 

release365

FB X WA