Apple Iphone 17 Pro Max অ্যাপল এ বছরও তাদের আইফোন প্রতি বছররে মতো ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ (Apple Iphone 17 Pro Max Launch Date) করতে চলেছে। অ্যাপল সেটি লঞ্চের প্রস্তুতি অনেক আগেই নেওয়া শুরু করে দিয়েছে। চমকপ্রদ এবখ অবিশ্বাস্য পারফরম্যান্স, ক্যামেরা বৈশিষ্ট্য এবং ডিসপ্লে আপগ্রেডের প্রতিশ্রুতি নিয়ে Apple Iphone 17 Pro Max হাজির হবে।
অ্যাপলের আইফোন প্রেমী এবং ক্রেতারা এবারের আয়োজনে এমন একটি গ্যাজেট পাবেন, যেটি আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তির সাথে সুন্দর ডিজাইনও থাকবে। দুইয়ে মিলে স্মার্টফোনটি ব্যবহারকারীদের অন্য অনূভুতি দিতে চলেছে। একটি প্রতিবেদন অনুসারে, আসন্ন আইফোনে কেমন হবে জানেন?
অনুমান করা হচ্ছে Apple Iphone 17 Pro Max ৬.৯ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে থাকবে। পিক্সেল ঘনত্ব প্রায় ৪৫৮ পিপিআই এবং রেজোলিউশন ২৮৬৮ x ১৩২০ পিক্সেল হতে পারে।। সেটিতে ১ থেকে ১২০ হার্জের পরিবর্তনশীল রিফ্রেশ রেট থাকবে।
অ্যান্টি রিফলেক্টিভ কোটিংয়ের পাশাপাশি ডিসপ্লেতে স্ক্র্যাচ রেসিসট্যান্ট প্রযুক্তি ব্যবহার করতে চলেছে অ্য়াপল। নতুন ডিজাইনের ক্যামেরা লেআউট Apple Iphone 17 Pro Max স্মার্টফোনের চেহারা বদলে দেবে। ৪৮ মেগাপিক্সেলর তিনটি ক্যামেরা থাকবে এতে।
আরো পড়ুন: Oneplus 13s Launch: দুর্দান্ত স্মার্টফোন, সঙ্গে পারফরম্যান্স
৪৮ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল প্রাইমারি লেন্স, ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫x পর্যন্ত অপটিক্যাল জুম প্রদান করতে পারে এমন একটি পেরিস্কোপ-সক্ষম ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে বলে একটিই খবর পাওয়া যাচ্ছে।
8K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাযুক্ত লেটেস্ট আইফোনে আরও ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়াও মনে করা হচ্ছে যে সামনে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরে আপগ্রেড করা হবে। এতে ব্যবহারকারীরা ভালো ভিডিও কল এবং আরও ঝা চকচকে সেলফি তুলতে পারবেন।
আইফোন ২০২৫ সালে ৩ ন্যানোমিটারের A19 Pro চিপ ব্যবহার করবে। সেটি আরও ভালো পারফরম্যান্স এনে দিতে পারবে। এটি আরও বেশি অ্যানার্জি সাফিসিয়েন্ট হবে। ৪৫০০ এমএএইচের বড় ব্য়াটারি ভালো অভিজ্ঞতা দেবে। এই ফোন (Apple Iphone 17 Pro Max Price In India) ভারতে যে দামে বিক্রি হতে পারে তা এখনই আন্দাজ করা যাচ্ছে।
এবারের অ্যাপেল আইফোনে এআই থাকবে। ইতিমধ্যেই এনিয়ে আলোচনা শুরু হয়েছে। রিউমার থেকে মনে করা হচ্ছে Apple iPhone 17 Pro Max আইফোন লাইনআপের একটি বড় আপগ্রেড হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের পরই প্রি-অর্ডার শুরু হবে। কয়েক সপ্তাহের মধ্যে আইফোনের রিটেইল ইউনিট দোকানে মিলবে।
তবে, অ্যাপল (Apple) অফিশিয়ালি আইফোন ১৭ ম্যাক্স প্রো লঞ্চের পরই এই সঠিক দাম (Apple Iphone 17 Pro Max Price) জানা যাবে। আগামী অ্যাপল ইভেন্টেই (Apple Iphone 17 Pro Max Release Date) আইফোন ১৭ প্রো ম্যাক্স রিলিজ করে দেওয়া হতে পারে।




