নকশালবাড়িতে গ্রেফতার জমি মাফিয়া!

শিলিগুড়ি: জমি মাফিয়া অভিযোগে একজনকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তি পানিয়া সিং। সে শিলিগুড়ির নকশালবাড়ির বড়ঝড়ুজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের পর তদন্তে নেমে নকশালবাড়ির বড়ঝড়ুজোত থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

গোটা ঘটনায় তদন্তের স্বার্থে আদালতের কাছে নকশালবাড়ি পুলিশ ধৃতকে নিজেদের হেপাজতে নেওয়ার আর্জি জানিয়েছে। এরআগেও নকল নথি বানিয়ে আদিবাসী জমি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে।

release365

Leave a Comment

FB X WA