Mamata Banerjee News | যত রাগ বাংলার ওপর’, কেন বললেন একথা

শিলিগুড়ি: সরকারি চাকরি নিয়ে শিলিগুড়ি (Siliguri) থেকে বিজেপিকে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News)। তিন দিনের উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানেই সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারি চাকরি তো হচ্ছেই। আর যে-ই হচ্ছে তখনই বিজেপি কোর্টে গিয়ে মামলা ঠুকে দিচ্ছে, যেন নিজেরা সাধু পুরুষ। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও বহু কেলেঙ্কারি … Read more

Siliguri News | রাস্তার পাশে মহিলার মৃতদেহ এল কিভাবে!

শিলিগুড়ি: জাতীয় সড়কে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। একেবারে রাস্তার পাশেই পড়েছিল ওই মহিলার মৃতদেহ। শিলিগুড়ির (Siliguri News) কাছে ফাঁসিদেওয়া (Phansidewa) এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে সোমবার ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের … Read more

Siliguri News | চা বানিয়ে খাওয়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী

শিলিগুড়ি: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু। দার্জিলিং জেলায় সোমবার থেকে শুরু হয়েছে কর্মসূচি। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে শিলিগুড়ির (Siliguri News) ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের বিধাননগরের বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করা হয়েছে। চা বানিয়ে ট্রাফিক পুলিশ, স্থানীয় বাসিন্দাদের চা খাওয়ানোর পর জগন্নাথপুর এলাকায় কালী মন্দিরে পুজাে দেন পাপিয়া ঘোষ। পরে বুধারুগাঁও এলাকায় জনসংযোগ … Read more

Siliguri News | হাম ও রুবেলার টিকা নেওয়ার কারণেই কী মৃত্যু ছাত্রীর!

শিলিগুড়ি: রাজ্যজুড়েই হাম ও রুবেলার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দার্জিলিং জেলার বিভিন্ন জায়গাতেও শুরু হয়েছে এই টিকা দেওয়া। বিভিন্ন স্কুলে এই টিকা দেওয়া হচ্ছে৷ এরইমাঝে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। শিলিগুড়ির (Siliguri News) খড়িবাড়িতে (Kharibari) টিকা নেওয়ার পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার খড়িবাড়ি (Kharibari) ব্লকের বাতাসি শ্যামধনজোত … Read more

Siliguri News | মোটরবাইকে তল্লাশি চালাতেই উদ্ধার হল কী!

শিলিগুড়ি: কাফ সিরাপের পাচারের কারবার গ্রাম এলাকায় বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়ে উঠছে। জেলা পুলিশের তরফে এই কারবার বন্ধে উদ্যোগ নেওয়া হয়। এবারে গোপন খবর পেয়ে শিলিগুড়ি (Siliguri News) এলাকায় অভিযান চালিয়ে (Police Raid) সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। সেইসঙ্গে এই কারবার বন্ধ হোক চান এলাকাবাসী। একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ির (Siliguri News) খড়িবাড়ি … Read more

Bike Accident | বাড়ি ফেরার পথে অবসরপ্রাপ্ত শিক্ষকের ভয়ঙ্কর পরিণতি

শিলিগুড়ি: বাজার থেকে ফেরা পথে মৃত্যু। বাড়ি আর যাওয়া হল না। ঘটনাটি শিলিগুড়ির নকশালবাড়িতে (Naxalbari) ঘটেছে। রবিবার স্থানীয় স্কুলডাঙ্গি মোড়ে পথ দুর্ঘটনাটি হয়। মোটরবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা (Bike Accident) লাগে স্কুটির। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে স্কুটি চালকের। অভিযোগ, দ্রুতগামী মোটরবাইক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালকের। ঘটনায় জখম হয়েছেন মোটরবাইক চালকও। মৃত ব্যক্তি গোপাল … Read more

চিকিৎসার জন্য বেরিয়ে ভয়ংকর পরিণতি

শিলিগুড়ি: কে জানত এমন পরিণতি হবে? বেরিয়েছিলেন চিকিৎসা করতে। কিন্তু, সেই সুযোগই হল না। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সেই ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমেছে স্থানীয় এবং পরিবারের সদস্যদের মধ্যে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে বাগডোগরা পুলিশ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকায়। জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার ঢিমালজোতের বাসিন্দা কান্দ্রু হাঁসদা (৫৬)। এদিন তিনি যাচ্ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও … Read more

কুয়াশাকে হাতিয়ার করে গরু পাচারে চেষ্টা!

শিলিগুড়ি: কুয়াশাকে ঢাল করে গরু পাচারের চেষ্টা। রুখে দিল এসএসবি। সুযোগ বুঝে গাড়ি ছেড়েই পালিয়ে গেল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়িতে। পরে গরু খোয়াড়ে পাঠানো হয়েছে। শীতে তাপ প্রবাহ কমতেই বেড়েছে কুয়াশার দাপট। এরজেরেই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠছে। শুক্রবারও এমনই ঘটনা ঘটেছে ভারত-নেপাল সীমান্তে। নকশালবাড়ির ঝাপুজোতর সীমান্তের এলাকা দিয়ে গরু পাচারের … Read more

স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করল বিজেপি কিষান মোর্চা

শিলিগুড়ি: বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হল। বৃহস্পতিবার শিলিগুড়ির ফাঁসিদেওয়াতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের ভাবধারা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে বিজেপি কিষান মোর্চার শিলিগুড়ি জেলা সাধারণ সম্পাদক অনিল ঘোষ, সংগঠনের ফাঁসিদেওয়া মন্ডলের সভাপতি … Read more

নকশালবাড়িতে গ্রেফতার জমি মাফিয়া!

শিলিগুড়ি: জমি মাফিয়া অভিযোগে একজনকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তি পানিয়া সিং। সে শিলিগুড়ির নকশালবাড়ির বড়ঝড়ুজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের পর তদন্তে নেমে নকশালবাড়ির বড়ঝড়ুজোত থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় তদন্তের স্বার্থে আদালতের … Read more