ঘুম হ্যায় কিসকে পেয়ার মে (Ghum Hai Kisikey Pyaar Meiin) নামে বহুল জনপ্রিয় হিন্দি টিভি শো থেকে বেরিয়ে যাচ্ছেন সানাম জোহর (Sanam Johar)। এই টিভি শো-তে রুতুরাজের চরিত্রে অভিনয় করতে তাকে দেখা যেত।
এখন থেকে তাকে আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না। এটি দর্শকের কাছে মন খারাপের কারণ হতে পারে। একটি প্রতিবেদন অনুযায়ী এই শো এর স্টোরি লাইনে বদল আনা হয়েছে।
সেখানে সানাম জোহর (Sanam Johar) এর যে চরিত্রে অভিনয় করতেন সেই জায়গা আর থাকছে না। সে কারণেই তাকে এক্সিট নিতে হচ্ছে। সূত্র মারফত খবর আসছে, সাভির চরিত্র ফিরে আসছে।
সানাম জোহর (Sanam Johar) এই বছরের শুরুর দিকে ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মে’ (Ghum Hai Kisikey Pyaar Meiin) এই টেলিভিশনে শো দিয়েই অভিনয় শুরু করেছিলেন।
একটি জাতীয় সংবাদপত্রকে জানান, ‘এই শো দিয়েই আমার টেলিভিশনে কাজ শুরু হয়েছিল। এই শো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্বের মধ্যেই পড়ে।’




