ভারতে লঞ্চ হল দীর্ঘ প্রতীক্ষিত এবং আকর্ষণীয় Honda Rebel 500

Honda Rebel 500 ভারতে ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। এতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। সাধারণ বাইকের সঙ্গে Honda Rebel 500 এর দামে তফাৎ অনেকটাই। এটি বাইকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার পর করল Honda.

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) তাদের বিগউইঙ্গ (BigWing) লাইনআপে নতুন এই বাইক যুক্ত করল। এই বাইক শুধুমাত্র বিগউইঙ্গ টপলাইন ডিলারদের মাধ্যমেই বিক্রি করা হবে। জুন ২০২৫ থেকে বিক্রি শুরু হচ্ছে এই বাইকের।

Honda Rebel 500 India

HMSI এর এমডি, প্রেসিডেন্ট এবং সিইও, সুতসুমু ওটানি বলেন, ‘আমরা ভারতে বিশ্বব্যাপী প্রশংসিত Rebel 500 লঞ্চ করতে পেরে আনন্দিত। এই বহুল প্রতীক্ষিত ক্রুজার মোটরসাইকেলটি আন্তর্জাতিক বাজারে অসাধারণ সাড়া ফেলে দিয়েছে। আমরা নিশ্চিত যে এটি ভারতীয় রাইডারদের কাছেও আকর্ষণীয় হবে।’

হোন্ডা রেবেল ৫০০ এই বাইকে রয়েছে একটি 471cc, লিকুইড-কুলড, প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন। এটি 8,500 rpm এ 45.5 bhp শক্তি এবং 6,000 rpm এ 43.3 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 6 স্পিড গিয়ারবক্সে সংযুক্ত করা হয়েছে।

Honda এর এই বাইকটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে শোয়া ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে। রেবেল ৫০০ তে 296mm ফ্রন্ট ডিস্ক এবং 240mm রিয়ার ডিস্ক এবং ডুয়াল-চ্যানেল ABS রয়েছে। ডানলপ টায়ার থাকছে চাকায়।

Rebel 500 Launch Date In India

এছাড়াও বাইকটিতে রাইডের তথ্য প্রদর্শনের জন্য একটি ইনভার্টেড LCD স্ক্রিনও বসানো হয়েছে। যা বাইক রাইডারকে আরও বেশি সাহায্য করবে বলে দাবি। ভারতে এই বাইকটি (Rebel 500 Launch Date In India) লঞ্চ হয়ে গিয়েছে।

Honda Rebel 500 Price In India

এই আকর্ষণীয় বাইকটি সাধারণ বাইকের থেকে আলাদা। এটি সাধারণ চালকের তুলনায় আলাদা, তাই বাজার আলাদা হওয়ায় দামে ভিন্নতা রয়েছে। ভারতে এই বাইকের এক্স শোরুম প্রাইজ ৫.১৩ লাখ টাকা রাখা হয়েছে।

 

Honda Rebel 500 Top Speed

হোন্ডা রেবেল ৫০০ এর সর্বোচ্চ গতি ১৬০ কিমি/ঘন্টা (১০০ মাইল প্রতি ঘণ্টা)। কিছু রাইডার অবশ্য কিছুটা বেশি গতিতে গাড়ি চালানোর কথা জানিয়েছেন।

Honda Rebel 500 Price In India

HMSI এর এমডি, প্রেসিডেন্ট এবং সিইও, সুতসুমু ওটানি বলেন, ‘রেবেল ৫০০ কেবল একটি মোটরসাইকেল নয়। এর চেয়েও অনেক বেশি কিছু। এটির স্টাইল, পারফরম্যান্স এবং স্বাধীনতার বিবৃতি।’

General Desk