ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (NBEMS) বৃহস্পতিবার NEET MDS RESULT 2025 এর ফলাফল ঘোষণা করেছে। মাস্টার অফ ডেন্টাল সার্জারি (MDS) প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট – natboard.edu.in -এ দেখতে পারবেন।
পরীক্ষার্থীরা তাদের NEET MDS RESULT 2025 এর ফলাফল দেখতে রোল নম্বর এবং আবেদন আইডি ওয়েবসাইটে দিলেই হবে। সেখান থেকেই তারা তাদের প্রবেশিকা পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
NEET MDS পরীক্ষাটি ১৯ এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছিল। স্কোরকার্ড এবং কাট-অফ মার্কসও প্রকাশ করেছে NBEMS NEET MDS 2025। প্রার্থীরা তাদের ফলাফল এবং সম্পর্কিত তথ্য এখনও চেক করা না থাকলে, সরাসরি অফিসিয়াল সাইটেই তা যাচাই করে নিতে পারেন।
যেভাবে NEET MDS RESULT 2025 চেক করবেন:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন natboard.edu.in
- এরপর ‘NEET MDS’ ট্যাবে যান।
- NEET MDS 2025 ফলাফল লিঙ্কে যেতে হবে।
- এরপরই আপনাকে NEET MDS RESULT 2025 এর পেজে নিয়ে যাবে।
- লগ ইন করে রোল নম্বর এবং আবেদন আইডি দিন।
- NEET MDS 2025 স্কোরকার্ড পিডিএফ ডাউনলোড করে নিন।
- সেখান থেকেই স্কোরকার্ডের প্রিন্টআউট করে নেওয়া যাবে।

