Kia Carens আগের থেকে আরও চমকপ্রদ হতে চলেছ Kia এর এই গাড়ি। বাস্তাবসম্মত তিন রো সিট ওয়ালা এই গাড়ি বড় পরিবারের জন্য যথেষ্টই উপকারী হতে চলেছে। Kia Carens 2025 এই গাড়ি এখন Kia Clavis নামে ডাকা হচ্ছে। ৮ মে ভারতে উন্মোচিত হয়েছে। আগামী ২৩ মে গাড়িটি লঞ্চের তারিখ নির্ধারিত হয়েছে।
Kia Carens এই গাড়ি ২০২২ সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। সেটি মোটামুটিভাবে কোম্পানীকে সফলতা দিয়েছিল। খবর, প্রায় ৫০০০ ইউনিট ওই মডেলের গাড়ি বিক্রি হচ্ছিল দেশজুড়ে। কোম্পানীর দাবি অনুযায়ী তারা গত ২ বছরে ২ লক্ষ ইউনিট Kia Carens মডেলের গাড়ি ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে।
আরো পড়ুন: Apple Iphone 17 Pro Max: কী কী চমক নিয়ে কবে হাজির হবে এই ফোন জানেন?
অনুমান করা হচ্ছে এবারের Kia Carens আরও বেশিই ফিচার লোডেড হতে চলেছে। তিনটি আলাদা ভ্যারিয়েন্টে এই গাড়ি বাজরে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। Kia Carens Clavis গাড়িটি অনেকটা SUV এর মতো দেখতে। এই গাড়ির ভ্যারিয়েন্টে (Kia Carens 7 Seater) ৭ জন বসতে পারবেন।
With the new Carens Clavis, the road doesn’t just take you places, it takes you somewhere epic. Where the unexpected feels right at home.
Presenting Carens Clavis. Made for Epic Journeys.
Pre-book now!#Ad #Kia #KiaIndia #TheNextFromKia #ForEpicJourneys #CarensClavis
— Kia India (@KiaInd) May 9, 2025
Kia Carens Clavis গাড়িটিতে আতগের মডেল থেকে হেডলাইট এবং DRL সেটআপ একেবারে নতুন করে ডিজাইন করা হয়েছে। সেটি গাড়িটিকে আরও স্টাইলিশ এবং প্রিমিয়াম করে তুলেছে। অন্যদিকে, টেল ল্যাম্পগুলিও একেবারে নতুন ডিজাইন করা। যা গাড়িটিকে একটি আপ-মার্কেট লুক দিয়েছে।
১.৫ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন অনেক শক্তিশালী। এটি অনুভব করার জন্য স্পোর্ট মোডে থাকা প্রয়োজন। গাড়িটি দীর্ঘ এবং উচ্চতর রেভ ধরে রাখে। যেখানে স্ট্যান্ডার্ড মোড Kia Carens Clavis গাড়িটিকে অনেক বেশি স্লো ফিল করাতে পারে। ইকোতে, ১৫৬ বিএইচপি ইঞ্জিনের জন্য এটি সম্পূর্ণ ধীর বোধ করে।
Kia Carens Price এই গাড়টির দাম এখনও কোম্পানী ঘোষণা করেনি। আগামী ২৩ মে লঞ্চের দিনই তা স্পষ্ট হয়ে যাবে। তবে, যা জানা গিয়েছে, মুম্বাইতে (Kia Carens On Road Price) ১২,৯৪ থেকে ২৪.৭০ লাখ টাকা হতে পারে।

