Rachita Ram কন্নড় সিনেমা ‘বুলবুল’ মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। তারপর বারো বছর পেরিয়ে গিয়েছে। অভিনেত্রী (Rachita Ram) সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন।
ওই পোস্টে অভিনেত্রী এই ক্যারিয়ার শুরুতে মেন্টর দর্শন থুগুদীপাকে (Darshan Thoogudeepa)শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কারন এই দর্শন (Darshan) অভিনেত্রীর এই জগতে প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২০১৩ সালে এই অভিনেত্রী ‘বুলবুল’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। আর সেটিই তাঁকে একজন প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। দর্শনের (Darshan Thoogudeepa)বিপরীতে জুটি বেধেছিলেিন রচিতা রাম। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। রচিতার রামের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
আরো পড়ুন: War 2 আসতে চলেছে, NTR এর জন্মদিনে কী চমক দিলেন Hrithik Roshan
‘বুলবুল’র ছাড়াও, এই অভিনেত্রী কন্নড় বিভিন্ন সিনেমা একাধিক চরিত্রে অভিনয় দক্ষতা দিয়ে বহুমুখী প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। ‘রান্না”, ‘চক্রব্যুহ’ এবং ‘অযোগ্য’-এর মতো সিনেমায় অভিনয় একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে তাঁর অবস্থানকে স্পষ্ট করেছে।




