War 2 নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি দর্শকদের মধ্যে চলতে থাকা প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। হৃতিক রোশন (Hrithik Roshan) এবং জুনিয়র এনটিআর (Jr. Ntr) অভিনীত ‘War 2’ সিনেমার আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
হৃতিক রোশন এবং সোশ্যাল মিডিয়ায় ওই সিনেমায় তাঁর সহ-অভিনেতা জুনিয়র এনটিআর ফ্যানদের জন্য একটি বড় ইঙ্গিত দিয়েছেন। এক্স (পূর্বের টুইটার) -এ গিয়ে, হৃতিক একটি যে পোস্ট করেছেন সেটি তাৎক্ষণিকভাবে বহু প্রতীক্ষিত ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিনেমাটি নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে।
এই সিনেমায় প্রথম ভাগে হৃতিক রোশন কবীরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। দর্শকরা ওই চরিত্রটিতে মনোগ্রাহী হয়েছিল। হৃতিক (Hrithik Roshan) এক্স এ পোস্ট করে সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি ২০ মে জুনিয়র এনটিআর এর জন্মদিন সেলিব্রেট করবে বলে লিখেছেন।
তার এই পোস্টের পর ইন্টারনেটে থাকা সিনেমার দর্শকরা খুসি হয়ে গিয়েছেন। সিনেমার দ্বিতীয় কিস্তিটি তরুণ পরিচালক অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করছেন। তিনিও ‘আর অপেক্ষা করা যাচ্ছে না’ শীর্ষক একটি পোস্ট করেছেন।
আরো পড়ুন: Sanam Johar বেরিয়ে যাচ্ছেন Ghum Hai Kisikey
War 2 ভারতীয় সিনেমার দুই বড় আইকনকে একসঙ্গে দেখা যাবে। কবির চরিত্রে হৃতিক রোশন এবং তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে জুনিয়র এনটিআর (Jr NTR) কে। এই সিনেমাটি আগামী ১৪ আগস্ট, ২০২৫ (War 2 Release Date) হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।
ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বর্তমানে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় আইপি। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান এবং টাইগার ৩। এবারের ওয়ার ২ হল ইয়াশরাজ ফিল্মসের (YRF) স্পাই ইউনিভার্সের ষষ্ঠ সিনেমা হতে চলেছে।

