Site icon Release 365

Gold Prices Fall: এবারে মধ্যবিত্তের নাগালে, কত দাম হল জানুন!

Gold Prices Fall

Gold Prices Fall লক্ষীবারের পরই কমেছে সোনার দাম। গত কয়েকদিন ধরেই বাড়ির মা-বোনেদের অলংকারের সবচেয়ে প্রিয় ধাতু সোনার দাম কয়েকদিন ধরেই কমছে। শুক্রবারও সোনার দাম (Gold Prices) কমেছে। এপ্রিল মাসে এই সোনার দাম ১০ প্রতি প্রায় লক্ষ টাকা ছুঁয়েছিল।

শুক্রবার সকালে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম ছিল ৮৮ হাজার টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনা ৯২, ৫৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ছিল ৯২, ১০০ টাকা।

স্পট সোনার দাম ২.১% কমে প্রতি আউন্সে ৩,১৮৮.৫২ ডলারে দাঁড়িয়েছে। এই বছরের ১১ এপ্রিলের পর সর্বনিম্ন স্তর। এক সময় এই সোনার দাম ৩,১৭৪.৬২ ডলারে নেমে এসেছিল।

আরো পড়ুন: War 2 আসতে চলেছে, NTR এর জন্মদিনে কী চমক দিলেন Hrithik Roshan

সিএনবিসি ইন্টারন্যাশনালের মতে, এই পতনের কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে একটি শুল্ক চুক্তির প্রত্যাশা। এর ফলে, বিশ্ব বাজারে ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীরা সোনা থেকে টাকা সরিয়ে নেওয়া শুরু করেন।

Exit mobile version