UPSC New Chairman ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) এর নতুন চেয়ারম্যান করা হল প্রাক্তন প্রতিরক্ষা সচিব অজয় কুমারকে। তিনি ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত এই পদে বহাল থাকবেন। ১৪ মে, মঙ্গলবার এই নোটিফিকেশন জারি করা হয়েছে।
চলতি বছরের ২৯ এপ্রিল পর্যন্ত ইউপিএসসির চেয়ারম্যান (UPSC Chairman) ছিলেন প্রীতি সুদান। অজয় কুমারের নাম প্রস্তাব করে ইউপিএসসি সচিবকে চিঠি দিয়েছিলেন অতিরিক্ত সচিব।
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজয়ের কুমারের নিয়োগ নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, অথবা ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত এই পদে বহাল থাকবেন অজয় কুমার।
কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রাষ্ট্রপতি ভারতের সংবিধানের ৩১৬ (১) অনুচ্ছেদের অধীনে ডঃ অজয় কুমারকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) চেয়ারম্যান (UPSC New Chairman) হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’
ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে?
অবসরপ্রাপ্ত আইএএস (IAS) অফিসার অজয় কুমার এখন ইউপিএসসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। ১৯৮৫ সালের ব্যাচের আইএএস অফিসার তিনি। কেরল ক্যাডারে তাঁর কর্মজীবন শুরু।
ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান অজয় কুমার কে?
কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্র অজয় কুমার। তারপর মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে পিএইচডি সম্পন্ন করেন। বিভিন্ন বিভাগে কাজ করার পরে ২০২২ সালে প্রতিরক্ষা সচিবের পদ থেকে অবসর নেন তিনি।
আরো পড়ুন: Sitare Zameen Par: ট্রেলার বেরনোর পরই যা হচ্ছে!
প্রতিরক্ষা সচিব থাকার সময় সরকার ২০২০ সালে চিফ অফ ডিফেন্স স্টাফের পদ তৈরি করে। আরও ২ বছর পর সালে অগ্নিবীর প্রকল্প চালু করা হয়েছিল।
ইউপিএসসি এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
স্যার রস বার্কার ছিলেন ইউপিএসসির প্রথম চেয়ারম্যান। তিনি ১৯২৬ সালের অক্টোবরে কমিশনের সদস্য হন। সংশ্লিট পদে ১৯৩২ সালের আগস্ট পর্যন্ত
দায়িত্ব পালন করছিলেন তিনি।

